ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বান্দরবানে ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটে গ্রেপ্তার আরও ৪৯

বান্দরানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি এবং আনসার ও পুলিশ সদস্যদের অস্ত্র লুটের ঘটনায় করা ৭টি মামলায় যৌথ বাহিনীর অভিযানে আরও ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রুমা উপজেলার বেথেলপাড়া থেকে গ্রেপ্তারের পর সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যায় তাদের বান্দরবান সদর থানায় নিয়ে আসা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ৩১ জন পুরুষ এবং ১৮ জন নারী রয়েছেন। জেলা পুলিশের দেওয়া তথ্য মতে, এখন পর্যন্ত মোট ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


এর আগে অভিযানের সত্যতা নিশ্চিত করে রুমা সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কে এম আরাফাত আমিন  জানান, বান্দরবানের রুমায় বেথেলপাড়ায় সেনা অভিযানে সাতটি দেশি বন্দুক, ২০টি কার্তুজ, কেএনএফের ইউনিফর্ম উদ্ধার করা হয়েছে। এছাড়াও কেএনএফের সক্রিয় দুইজন সদস্যকে আটক করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑